,

কোচের সাথে কোন্দল, অবসরে যাচ্ছেন মেসিসহ একাধিক সিনিয়র

news-image

স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপের আগে থেকেই সমালোচনা হচ্ছিল কোচ হোর্হে সাম্পাওলির কৌশল নিয়ে। দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা তো সাম্পাওলির যোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছিলেন।বিশ্বকাপের মূলদল ঘোষণা করার আগে দিবালা-ইকার্দিকে নিয়ে কম নাটক করেননি সাম্পাওলি। শেষ পর্যন্ত দিবালা দলে থাকলেও একাদশে সুযোগ পাচ্ছেন না সম্ভাবনাময় এই স্ট্রাইকার।

সমালোচনার মাত্রাটা প্রকোপ হয় বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয় বঞ্চিত থাকার পর। বিশ্বসেরা আক্রমণভাগের দলে মিডফিল্ডার মেজাকে যখন ফরোয়ার্ডে রেখে ক্রোয়েশিয়ার সাথে একাদশ সাজায় তখন নিত্যান্তই হাস্যকর মনে হয়েছে সাম্পাওলির কৌশল। অথচ যে দলে দিবালা, পাভন, হিগুয়েন, ডি মাডরিয়ার মতো ফরোয়ার্ড রয়েছে।

ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে আর্জেন্টিনা শিবিরে নাকি দেখা দিয়েছে কোন্দল। বিশ্বকাপের শেষ ম্যাচে নাকি হোর্হে সাম্পাওলিকে কোচ হিসেবে চাচ্ছেন না মেসি-আগুয়েরো।

নাইজেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে দলের কোচ হিসেবে চাচ্ছেন বিশ্বকাপজয়ী সাবেক তারকা হোর্হে বুরুচাগাকে। জানা গেছে, ম্যাচ শেষেই নাকি দলের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে বৈঠক করে জানিয়েছেন, সাম্পাওলির অধীনে তারা আর খেলতে চান না।

মেসিরা চাইলেও সাম্পাওলির ছাঁটাই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের জন্য খুব সহজ কিছু হবে না। সাম্পাওলির সঙ্গে আর্জেন্টিনা দলের দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে, সাম্পাওলিকে এখনই যদি ফেডারেশন বিদায় করতে চায় তবে তাকে ক্ষতিপূরণ বাবদ ২০ মিলিয়ন ডলার প্রদান করতে হবে। টাকার অঙ্কটা আর্জেন্টাইন ফুটবলের জন্য বেশ বড়ই।

শোনা যাচ্ছে, আর্জেন্টিনার বেশ কয়েকজন ফুটবল সাংবাদিক নিজেদের টুইটারে জানিয়েছেন, সাম্পাওলিকে ছাঁটাই করা না হলে সিনিয়র খেলোয়াড়েরা নিজেরাই অবসরে চলে যেতে পারেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়া, মার্কোস রোহো, হাভিয়ের মাচেরানো, লুকাস বিলিয়া, এভার বানেগার মতো তারকারা।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২