মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার গেইট দিয়ে ঢুকবেন না নববধূ, বিপাকে হবু স্বামী

news-image

নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার সানজিত হাসান পাপন নামে এক আর্জেন্টিনা সমর্থকের কাণ্ড দেখে সবাই অবাক। তিনি শুক্রবার (২২ জুন) বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের জন্য তিনি নিজ বাড়ির সামনে আর্জেন্টিনা পতাকার রঙে বিশাল বিয়ের গেইট তৈরি করেছেন। যা দেখতে আশেপাশের এলাকার অনেক লোকজন ভিড় করছেন।

পাত্র পাপন বিয়ে করছেন রায়পুরা উপজেলার হাইমারা গ্রামের তায়েবা আক্তারকে। তিনি আবার ব্রাজিল সর্মথক। বিয়ের আগেই বর পাপনকে জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার পতাকার রঙের গেইট দিয়ে তিনি শ্বশুরবাড়িতে প্রবেশ করবেন না।

এজন্য বৃহষ্পতিবার (২১ জুন) সকালে পাপন তার তার ফেইসবুক পোস্টের মাধ্যমে তায়েবার বক্তব্য সকল আর্জেন্টিনা সর্মথক বন্ধুদের জানিয়ে দেন।

পাপন তার ফেইসবুক পেইজে লিখেন, নিজের বিয়ের গেটটাও করলাম আর্জেন্টিনাকে ভালবেসে। তবে আমার হবু বৌ ব্রাজিলের সাপোর্টার। সে নাকি এই গেট দিয়ে শ্বশুরবাড়িতে ঢুকবে না।’

এদিকে প্রিয় দলের পতাকা দিয়ে গেইট বানানো প্রসঙ্গে জানতে চাইলে পাপন বলেন, আর্জেন্টিনা দলকে ছোট বেলা থেকেই অনেক ভালোবাসি। তাই প্রিয় দলের পতাকা দিয়েই বিয়ের গেইট তৈরি করলাম। তবে মজার ব্যাপার হলো আমি যখন আবার হবু বউকে বললাম আর্জেন্টিনার পতাকার রঙে গেইট তৈরি করেছি। সে আমাকে জানিয়ে দিয়েছে এই গেইট দিয়ে বাসায় ঢুকবে না। কারণ সে ব্রাজিল সর্মথক।

এ জাতীয় আরও খবর

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’

অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ