,

ঘর ভাঙল তাসনুভা তিশার

news-image

বিনোদন ডেস্ক

বিবাহবিচ্ছেদ ঘটেছে মডেল ও অভিনেত্রী তাসনুভা তিশার। ফেইসবুকে এক পোস্টে তিনি জানিয়েছেন বিচ্ছেদের কথা।

বিয়ের তিন বছরের মাথায় বিবাহবিচ্ছেদ ঘটালেন এই তারকা।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্বামী ফারজানুল হকের সঙ্গে তার আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটেছে।

তিনি বলেন, “সংসার করতে গেলে বোঝাপড়াটাই আসল। মিডিয়ার মানুষ হিসেবে, একজন মা হিসেবে আমি সবসময় চেয়েছি আমার সংসার টিকুক, সেটা যে কোনো মূল্যে হোক।”

তাসনুভা তিশা বলছেন, যে জটিলতার কারণে এই বিচ্ছেদ, তা তার কাজ নিয়ে নয়। বিষয়টি ব্যক্তিগত, কিছুটা পারিবারিক, যার সমাধান তারা করতে পারেননি।

বিচ্ছেদের পর তাদের একমাত্র সন্তান এখন থাকছে বাবার কাছে। তিশার অভিযোগ, জোর করে তার সন্তানকে তার কাছ থেকে আলাদা করা হয়েছে।

“আমি চাইলে, অভিযোগ করলে ছেলেকে পাব। অভিযোগ করলে ওর চাকরি যাবে, কিন্তু আমার সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হবে না।”

এই অভিনেত্রী বলেন, “আমি চাইনা ওর ক্যারিয়ার নষ্ট হোক। খারাপ লাগে আমার বাচ্চাকে দেখতে দেওয়া হয় না। ফলে মানসিকভাবে আমি বিপর্যস্ত।”

২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবেসে ঘর বেঁধেছিলেন ফারজানুল হক ও তাসনুভা তিশা।

এ জাতীয় আরও খবর

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২