,

আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য এখন অন্যের হাতে

news-image

স্পোর্টস ডেস্ক :
কে ভেবেছিল নাইজেরিয়া-আইসল্যান্ড ম্যাচটাই আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে! ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে গড়পড়তাভাবে খেলে ৩-০ গোলে লজ্জার হারে বিশ্বকাপ সম্ভাবনাই হুমকির মুখে ফেলেছে সাম্পাওলির দল। তাই বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে তাকিয়ে থাকতে হবে আজকের নাইজেরিয়া-আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে দিকে।

এই ম্যাচের ফলাফলই আসলে ইঙ্গিত দিবে আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচে কী রকম পারফর্ম করতে চায়। আইসল্যান্ড তাদের প্রথম ম্যাচ আর্জেন্টিনার সঙ্গে ড্র করে ফুরফুরে মেজাজে আছে। অন্যদিকে, নাইজেরিয়া তাদের প্রথম ম্যাচ ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরে অনেকটাই ব্যাকফুটে।

নাইজেরিয়ার বিপক্ষে নামার আগে আইস কোচ হালরিমসন বলেন, ‘বিশ্বকাপের এই পর্যায়ে এক পয়েন্ট পাওয়াও অনেক কিছু। এটা আপনাকে পরের রাউন্ডে যেতে সহায়তা করবে।’

অন্যদিকে নাইজেরিয়ার কোচ বলেন, ‘এটা মূলত অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াই হতে যাচ্ছে। দেখা যাক, কীভাবে এটার সাথে আমরা মানিয়ে নিতে পারি।’

তবে মাঠে নামার আগে, বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে তিন দলেরই। আজ যদি আইসল্যান্ড হেরে যায় সেক্ষেত্রে আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে নাইজেরিয়াকে হারিয়েই বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়ার। অন্যদিকে, তাদের তাকিয়ে থাকতে হবে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের দিকেও।

কেননা, ওই ম্যাচে আইসল্যান্ড জিতে গেলে সেক্ষেত্রে গোল ব্যবধানের হিসাব চলে আসবে। ক্রোয়েশিয়ার কাছে ৩ গোল খাওয়ায় অনেকটাই পিছিয়ে রয়েছে আর্জেন্টিনা। তাই নাইজেরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে আইসল্যান্ডের হার কামনা করা ছাড়া বর্তমানে মেসিদের আর কোন পথ খোলা নেই।

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা