,

ট্রাম্পকে ব্যঙ্গ করে টাইম সাময়িকীর প্রচ্ছদ

news-image

অনলাইন ডেস্ক: যুগের পর যুগ অভিবাসীদের স্বাগত জানিয়ে নন্দিত হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। দেশটির বর্ণিল ঐতিহ্যের বড় কারণও এটি। কিন্তু ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রক্রিয়ায় কঠোরভাবে রাশ টেনে ধরেন। অভিবাসীদের ঠেকাতে একের পর এক নিষ্ঠুর পদক্ষেপ নিয়েছেন তিনি। এ বিষয়টিকেই ব্যঙ্গ করে সম্প্রতি প্রচ্ছদ করেছে দেশটির প্রভাবশালী সাময়িকী টাইম।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বর্ষসেরা ব্যক্তি হিসেবে টাইমের প্রচ্ছদে জায়গা করে নিয়েছিলেন ট্রাম্প। সেটি নিয়ে তার নিশ্চয়ই গর্ব হয়েছিল। তবে সাম্প্রতিক প্রচ্ছদ দেখে তার তেলে-বেগুনে জ্বলে উঠারই কথা। ওই প্রচ্ছদে দেখা গেছে, দুই বছরের একটি শিশু বাবা-মাকে হারিয়ে কাঁদছে, তার সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে একটি লাইন জুড়ে দেয়া হয়েছে, আমেরিকায় স্বাগত।

সীমান্তে অভিবাসীদের কাছ থেকে সন্তানদের আলাদা করে ফেলা হয়। তাদের একরকম বন্দী করে রাখা হয়। সেটিকেই ইঙ্গিত করে প্রচ্ছদটি করা হয়েছে। যদিও এ কৌশল বন্ধে সম্প্রতি চুক্তি সাক্ষর করেছেন ট্রাম্প। সূত্র: গার্ডিয়ান

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা