,

রাসিক নির্বাচনের মনোনয়নপত্র নিলেন লিটন-বুলবুল

news-image

নিউজ ডেস্ক: আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল।

আজ বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এছাড়া ঢাকায় বুলবুলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

দুই দলের দুই মনোনয়নপত্র সংগ্রহক এই তথ্য নিশ্চিত করেছেন। এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ তার হাতে মনোনয়নপত্র তুলে দেন। আজ বুধবার বেলা ১টার দিকে মনোনয়নপত্র দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জমা দেবেন এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে