,

‘মাদক সম্রাজ্ঞী’ রেহেনা বন্দুকযুদ্ধে নিহত

news-image

নিউজ ডেস্ক।। ময়মনসিংহ শহরে কথিত বন্দুকযুদ্ধে মোছা. রেহেনা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার সকালে শহরতলীর উত্তর গন্ধপা এলাকার পরিত্যক্ত একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।পুলিশের ভাষ্যে, রেহেনা এলাকায় মাদক সম্রাজ্ঞী নামে পরিচিতি। তার নামে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে। মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে গোলাগুলিতে তার মৃত্যু হতে পারে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, গত ৩ মে নগরীর সানকিপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। ওই সময় বিপুলসংখ্যক ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওই অভিযানে ইয়াবা কারবারি রেহানার বোন শরীফা, সুমা, রোকেয়া, সুমন, রাজন, রিপন ও মেহেনাজ পারভীনকে গ্রেপ্তার করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে রেহানা পালিয়ে যায়। এরপর থেকে সে পলাতক ছিল।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম সাংবাদিকদের জানান, রেহেনা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। সকালে শহরতলীর উত্তর গন্ধপা এলাকার পরিত্যক্ত বাড়ির সামনে তার গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পরে সকাল নয়টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, হয়তো মাদকের ভাগ-বাটোয়ারা নিয়ে রাতে মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে রেহেনা মারা গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের সানকিপাড়ার বাসিন্দা রেহেনা। তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত।

মাদক ব্যবসা থেকে ফিরিয়ে পুনর্বাসনের অংশ হিসেবে রেহেনাকে জেলা পুলিশ সেলাই মেশিন ও আর্থিক সহায়তা দিয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত তা কোনো কাজে আসেনি।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ