,

কাশ্মীরে আততায়ীর গুলিতে নিহত সাংবাদিক-সম্পাদক সুজাত বুখারি

news-image

ভারতের শ্রীনগরে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে বৃহস্পতিবার নিহত হলেন ‘রাইজিং কাশ্মীর’-এর সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারি। প্রেস এনক্লেভের মধ্যেই আততায়ীরা তাঁকে গুলি করেন। গুলি লাগে তাঁর ব্যক্তিগত দেহরক্ষীর গায়েও। দু-জনকে হাসপাতালে নিয়ে গেলে, সুজাত বুখারিকে মৃত বলে ঘোষণা করা হয়।

সূত্রের খবর, সশস্ত্র তিন-চার জনের একটা দল গুলিতে ঝাঁঝরা করে দেয় বর্ষীয়ান এই সাংবাদিককে।

সুজাত বুখারির মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও শোকপ্রকাশ করেছেন। এর আগে ২০০০ সালেও একবার টার্গেট করা হয়েছিল রাইজিং কাশ্মীর-এর সম্পাদককে। তার পর থেকেই নিরাপত্তারক্ষী পাচ্ছিলেন বুখারি।

পুলিশ অফিসারের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, কাশ্মীরের লালচকের প্রেস এনক্লেভে, রাইজিং কাশ্মীর-এর অফিস চত্বরের বাইরে সুজাত বুখারির উপর হামলা হয়েছে। প্রখ্যাত এই সাংবাদিকের সঙ্গে তাঁর দেহরক্ষীও হামলায় নিহত হয়েছেন। জানা গিয়েছে, ঘটনার সময় ইফতার পার্টিতে যোগ দিতে যাচ্ছিলেন বুখারি। এই সময়

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী