,

পুরো পরিবারটাই ‘মেণ্টাল ফেমিলি’!

news-image

বিনোদন ডেস্ক।। চঞ্চল ও খুশী ভাইবোন। প্রতি বছরের ন্যায় খুশী ভাইয়ের বাড়ীতে স্বামী হাসানকে সঙ্গে নিয়ে ঈদের ছুটিতে বেড়াতে আসে। কিন্তু বিষয়টি চঞ্চলের স্ত্রী মিলি কোনভাবেই সহজে মেনে নিতে পারে না। কারণ সেও এই ঈদে যেতে চেয়েছিল তার বাবার বাড়ী। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেধে যায় তুমুল বাক-বিতন্ডা।

অপরদিকে হাসান এ বাড়ীর জামাই হওয়া সত্ত্বে তার বেশী কেয়ার করা হচ্ছেনা, সম্মান করা হচ্ছে না এ নিয়ে বেধে যায় বিশাল কান্ড। পাশের বাড়ীর লোকজন বলাবলি করতে থাকে যে পুরো পরিবারটিই একটি ‘মেণ্টাল ফেমিলি’। ঘটে আরও অনেক মজার মজার ঘটনা। এ ভাবে এগুতে থাকে নাটকের গল্প।

গাজী টিভিতে ঈদের ২য় দিন সন্ধ্যা ৬ টায় বিরতীহীনভাবে এটি প্রচারিত হবে। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন দীপু হাজরা।

এতে চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, আ খ ম হাসান, শাহানাজ, খুশী, দিব্য, সৌম্য, মাসুদ রানা, মিঠু, উর্মি প্রমুখ অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ