,

৩ দিনের রিমান্ডে সেই রনি

news-image

অনলাইন ডেস্ক : ধরা পড়ার পর অভিযুক্ত রনি ও তার চালককে মারধর করে বিক্ষুব্ধ জনতা। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক তরুণীকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলায় আসামি মাহমুদুল হক রনির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবারের ওই ঘটনার পর সোমবার দুপুরে রনিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মহানগর হাকিম আহসান হাবীবের আদালত তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, অভিযুক্ত মাহমুদুল হক রনিকে সকালে আদালতে পাঠানো হয়েছে। আটকের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া গাড়ির চালক ফারুককে গ্রেফতারসহ ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য রনির সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টায় কলেজগেট সিগন্যালে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো- গ ২৯-৫৪১৪) ভেতরে এক তরুণীকে ধর্ষণচেষ্টাকালে মদ্যপ রনি ও গাড়িচালক ফারুককে আটক করে জনতা। এ সময় রনি ও ফারুককে ব্যাপক মারধর করে জনতা। একপর্যায়ে ফারুক পালিয়ে গেলেও রনিকে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

এ জাতীয় আরও খবর

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী