,

ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়ের মধ্য দিয়ে হলিউডে পা রেখেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও বেশ খ্যাতি অর্জন করেছেন পিসি। কিন্তু এই সিরিজটির কারণেই এবার সমালোচনার মুখে পড়তে দেশি গার্লকে। সেই সঙ্গে চাইতে হলো ক্ষমাও।

গত ১ জুন ‘কোয়ান্টিকো’র একটি পর্ব ‘দ্য ব্ল্যাড অব রোমিও’তে দেখানো হয় একজন ভারতীয়, মূলত হিন্দু, একটি হামলার পরিকল্পনা করছে। যাকে আটক করেন প্রিয়াঙ্কা। আর এই পর্বটি সম্প্রচারের পর থেকেই শুরু হয় বিতর্ক।

প্রিয়াঙ্কার উপর ক্ষোভ প্রকাশ করে একজন মন্তব্য করেছেন, নিজে একজন ভারতীয় হয়ে কী করে এই চিত্রনাট্যে সম্মতি দিলেন প্রিয়াঙ্কা? কী করে সেখানে অভিনয় করলেন? তাহলে কী হলিউডে নিজের জায়গা ধরে রাখতে গিয়ে ভারতীয়দের খাটো করতেও দ্বিধা করলেন না তিনি? এই প্রশ্নেই রীতিমতো তোপের মুখে পড়েন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।

প্রিয়াঙ্কা চোপড়াএ ঘটনার পর রোববার (১০ জুন) ক্ষমা চেয়ে প্রিয়াঙ্কা টুইটারে লিখেছেন, এই পর্বটি প্রচারের পর কারও কারও ভাবাবেগ আঘাত লেগেছে। সে কারণে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু যা হয়েছে তা কখনওই আমার ইচ্ছাকৃত নয়। এরকম কোনও উদ্দেশ্য আমার ছিলো না।

যোগ করে তিনি আরও লিখেছেন, তিনি একজন গর্বিত ভারতীয় এবং এই অনুভব কোনও পরিস্থিতিতেই বদলে যাবে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর