,

তালেবানের অতর্কিত হামলায় ৪১ আফগান পুলিশ সদস্য নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানদের পৃথক দুটি অতর্কিত হামলায় আফগানিস্তানের ৪১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার আফগানিস্তানের উত্তর কান্দুজ ও পশ্চিম হেরাত প্রদেশে তালেবানরা দু’দফায় এ হামলা চালায়। এ ঘটনার আরও ৬ জন আহত হয়েছেন। ভয়েস অব আমেরিকার উদ্ধৃতি দিয়ে জি নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্রের বরাত দিয়ে জি নিউজ বলছে, শুক্রবার দিবাগত রাতে তালেবান জঙ্গিরা উত্তর কান্দুজ প্রদেশের কালা-এ-জাল জেলায় একট পুলিশ পোস্টে হামলা চালায়। এ হামলায় ২৪ জন আফগান স্থানীয় পুলিশ (এএলপি) সদস্য নিহত হন।

শনিবার বিকেলে প্রায় দেড়শ আফগান জঙ্গি পশ্চিম হেরাত প্রদেশের জাওয়াল জেলায় আফগান ন্যাশনাল আর্মি (আনা) চেকপোস্টে অতর্কিত দ্বিতীয় দফা হামলা চালায়। এ হামলায় ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন।

হামলার দায় স্বীকার করে জঙ্গিরা দাবি করেছে, তারা নিরাপত্তা বাহিনীর সামরিক সরঞ্জামাদি জব্দ করেছে।

বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানদের সাথে শর্তহীন যুদ্ধবিরতি ঘোষণা দেয়ার পর এ হামলার ঘটনা ঘটল। প্রেসিডেন্টের ঘোষণার পর তালেবানরাও ঘোষণা দিয়েছে, তারা ঈদের তিন দিন যুদ্ধবিরতিতে থাকবে।

তারা এ-ও বলেছে, তারা কোনো বিদেশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের আক্রমণ করবে না। তবে তাদের ওপর আক্রমণ হলে প্রতিশোধ নেবে তারা।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট