,

‘একরামের স্ত্রী-মেয়েদের কান্না বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে’

news-image

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, টেকনাফে কাউন্সিলর একরাম হত্যার অডিও, তার স্ত্রী ও মেয়েদের কান্না শুধু বাংলাদেশের মানুষের বিবেকই নয়, বিশ্ববিবেককেও নাড়িয়ে দিয়েছে। শুধু একরাম হত্যাই নয়, মাদক বিরোধী অভিযানের নামে এখন পর্যন্ত প্রায় ১৩০ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। গত ৪ মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ২৫০ জনে।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, কাদের সাহেবের এমন বক্তব্য মানবাধিকারকে ঠাট্টা করা ছাড়া আর কিছুই নয়। খুনি-সন্ত্রাসীদের মতো বেআইনি হত্যাকাণ্ডকে স্বীকৃতি দেওয়াই তার বক্তব্যের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, বহু টালবাহানার পর খালেদা জিয়া উচ্চ আদালত থেকে জামিন পেলেও সরকারি কারসাজিতে তা আটকে দেওয়া হয়েছে। হাইকোর্ট কোনো মামলায় জামিন দেওয়ার পর আপিল বিভাগ কারও জামিন স্থগিত করে এমন নজির বাংলাদেশে আর একটিও নেই।

পবিত্র ঈদুল ফিতরের আগে খালেদা জিয়ার মুক্তির জোর দাবি জানিয়ে রিজভী বলেন, ঈদের আগেই খালেদাকে মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণ তা মেনে নেবে না। কারণ খালেদা জিয়ার উপর যে জুলুম ও নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে তার জবাব দিতে প্রস্তুত হয়ে আছে তারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর