,

আততায়ীর গুলিতে লঙ্কান ক্রিকেটার বাবা নিহত

news-image

স্পোর্টস ডেস্ক : শুক্রবার জাতীয় দলের সঙ্গে ক্যারিবীয় সফরে যাওয়ার কথা ছিল ধনঞ্জয়া ডি সিলভার। কিন্তু তার আগের দিন বৃহস্পতিবার রাতে নিজের জন্মদাতা বাবা অজ্ঞাত বন্ধুকধারীর গুলিতে নিহত হয়েছেন। যার কারণে তিনি টেস্ট স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

শ্রীলঙ্কান পুলিশের দেয়া তথ্য অনুসারে, রাজধানী শহর কলম্বোর দক্ষিণে মাউন্ট লাভিনিয়া অঞ্চলের রামমাল্লায় এই দুর্ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হওয়ার পরে ধনঞ্জয়ার বাবা রঞ্জনকে হাসপাতালে নেয়া হয়। সেখানের কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

ধনঞ্জয়ার বাবা স্থানীয় রাজনীতিবিদ। শ্রীলঙ্কার লাভিনিয়া শহরের কাউন্সিলর ছিলেন তিনি। তবে এই ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। তবে তদন্তের পাশাপাশি দোষীদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

শ্রীলঙ্কা ক্রিকেট দলের একজন কর্মকর্তা জানিয়েছেন পিতার মৃত্যুর ঘটনায় ধনঞ্জয়া টেস্ট দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ডি সিলভার পরিবর্তে কাকে নেওয়া হবে এখনো সেই ঘোষণা দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট। চলতি মাসের শুরুতে শ্রীলঙ্কার উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে নেটে ব্যাটিং করার সময় ইনজুরিতে পড়েন। এবার পিতার মৃত্যুর কারণে দলের সঙ্গে যেতে পারছেন না ধনঞ্জয়া।

অনেক প্রচেষ্টার পর সম্প্রতি টেস্ট দলে ফিরেছেন ধনঞ্জয়া। ফেরার পর দিল্লি ও চট্টগ্রামে সেঞ্চুরি হাঁকান। এ পর্যন্ত তিনি ১৩টি টেস্ট ও ১৭টি ওয়ানডে খেলেছেন। গেল জানুয়ারিতে শ্রীলঙ্কার ব্যাটসম্যান হিসেবে যৌথভাবে দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।

তবে এখন পর্যন্ত লঙ্কান দলের ক্যারিবীয় সফরের পরিকল্পনায় কোন পরিবর্তন আসেনি। তাছাড়া শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও এই নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোন খবর প্রকাশ করেনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর