রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরের সম্পর্কের ইতি!

news-image

স্পাের্টস ডেস্ক : লেইরিয়া-পোর্তো-চেলসি হয়ে ইন্টার মিলান! মরিনহো কোচ আর সহকারী দায়িত্বে রুই ফারিয়া৷ এটাই ছিল ১৭ বছর ধরে চেনা চিত্র৷ সেই সম্পর্কেই ইতি টানতে চলেছেন রুই৷ চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচের পদে রয়েছেন রুই৷ প্রধান কোচের ভূমিকায় রয়েছে মরিনহো৷

তবে হঠাৎ করে কোনো বিতর্ক ছাড়াই কেন কোচের পদ ছাড়তে চলেছেন? ফারিয়া জানিয়েছেন, পরিবারকে সময় দিতেই নাকি কোচিং ছাড়তে চলেছেন তিনি৷ সেই যুক্তি অবশ্য অনেকেই খারিজ করে দিচ্ছেন৷ ফুটবলমহলের মত, আর্সেনালের কোচ ওয়েঙ্গার চলতি মরশুম শেষে অবসর নিচ্ছেন৷ তার ফেলে যাওয়া শূন্যস্থান পূরণ করতে আর্সেনালে আসতেই মৌসুম শেষে সহকারী কোচের পদ ছাড়তে চলেছেন ফারিয়া৷

রুই ক্লাব ছাড়া প্রসঙ্গে বলেন, ‘অনেক ভাবনাচিন্তার পর কঠিন এই সিদ্ধান্ত নিয়েছি৷ ম্যানচেস্টার যে সময়টা কাটালাম সেটা ভোলার নয়৷ কর্তা থেকে শুরু করে ফুটবলার, সহকারী সার্পোট স্টাফ সবাইকেই ধন্যবাদ জানাই৷ এই ক্লাবের সঙ্গে পথ চলা অবশ্যই আমার কেরিয়ারের সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে৷’

প্রধান কোচ মরিনহোকে ধন্যবাদ জানিয়ে ফারিয়া বলেন, ‘মরিনহোকে ধন্যবাদ, দীর্ঘ দিন ধরে আমার উপর বিশ্বাস রেখে আমাকে সুযোগ দেওয়ার জন্য ওকে ধন্যবাদ৷ একসঙ্গে অনেকটা পথ পেরিয়েছি৷’

এ ব্যাপারে ম্যান ইউয়ের বর্তমান কোচ মরিনহো বলেছেন, ‘ওর সিদ্ধান্তকে সম্মান জানাই৷ বন্ধুত্বটা অবশ্যই মিস করব৷’

উল্লেখ্য, ২০০১-০২ মৌসুমে মরিনহোর সঙ্গী হিসেবে লেইরিয়ায় ছিলেন ফারিয়া৷ এরপর ২০০২-০৪ পর্যন্ত পোর্তোতে৷ সেখান থেকে দুই বন্ধু ২০০৪-০৭ পর্যন্ত ছিলেন চেলসিতে৷ এরপর ২০০৮-১০ ইন্টার মিলান ও ২০১০-১৩ রিয়াল মাদ্রিদে কোচিং করানোর পর ফের ২০১৩-১৫ চেলসিতে কোচিং করান দু’জন৷ সেখান থেকে ২০১৬ সালে ম্যানচেস্টার দায়িত্ব নিয়ে ২০১৮ পর্যন্ত কাজ চালিয়ে গেছেন মরিনহো-ফারিয়া জুটি৷

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ