বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবান মাসের আরও কিছু আমল

news-image

শা’বান অর্থ শাখা প্রশাখা বের হওয়া। হযরত আবু উমামা বাহেলী (রা:) থেকে বর্ণিত, যখন শা’বান মাস উপস্থিত হত তখন রাসূল (সা:) বলতেন, এ মাসে তোমরা তোমাদের অন্তরকে পবিত্র করে নাও। হযরত উসামা বিন যাইদ (রা:) বলেন, রাসুল (স.) বলেছেন ‘শা’বান আমার মাস আর রমযান আল্লাহর মাস’। আল্লাহ প্রদত্ত কতগুলো রাতের মধ্যে বিশেষ ফজিলতপূর্ণ একটি রাত হল পবিত্র শাবান মাসের ১৫ তারিখের রাত্র। এর রাত্রকে বলা হয় শবে বরাত। বর্নিত আছে, মুলমানদের দুনিয়াতে যেমন দুটি ঈদ আছে তেমনী ফেরেশতাদের জন্য আসমানে দুটি ঈদ রয়েছে, একটি শবেবরাত অপরটি শবেক্বদর।

শা’বানের ১৫ তারিখ রাত্রকে শবেবরাত বলে। শবেবরাত কে ঈদুল-মালায়িকাহ নামও দেওয়া হয়েছে। শবে বরাতের চারটি নাম উল্লেখ করা হয়েছে। ইমাম কুরতুবী (রা:) বলেন, “এ রাতের চারটি নাম রয়েছে ১. লাইলাতুল মুবারাকা ২. লাইলাতুল বারাআত, ৩. লাইলাতুল ছাক, ৪. লাইলাতুল নিসফি মিন শাবান”। (তাফসীরে কুরতুবী, খন্ড-১০, পৃ-১৬)

আসমান থেকে ৭০ লক্ষ ফেরেশতা পবিত্র শবে বরাতের রাত্রে যমীনে আসিয়া ঘুরিয়া ফিরিয়া এবাদত কারী দিগকে পরিদর্শন করেন এবং তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। বিশেষ ভাবে মহান আল্লাহ তায়ালা শবে বরাতের রাতে প্রথম আসমানে অবতরন করেন এবং তার বান্দাদের ক্ষমা করে দেন। হজরত মুয়াজ বিন জাবাল (রা:) হতে বর্ণিত রাসুল (স:) বলেন, “মধ্য শাবানে রাত্রিতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে জালওয়া রাখেন অতপর তার সকাল বান্দাকে ক্ষমা করে দেন কিন্তু মুশরিক ও শত্রুতা পোষণকারীকে ক্ষমা করেন না”। (বায়হাকী শুয়াবুল ইমান হাদিস নং-৩৮৩৩)

রাসুল (সা:) বলেন, জিব্রাইল (আ:) আমাকে বলেছেন,আপনি আপনার উম্মতের জানিয়ে দেন যে তারা যেন শবে বরাতের রাতকে জিবীত রাখে অথ্যাৎ সারা রাত যেন তারা ইবাদতের মাঝে কাটাইয়া দেয়। পবিত্র শাবান মাসের শবে বরাতের রাত্রে মহান আল্লাহ তায়ালা রহমতের দরজা খুলে দেন। হজরত আয়েশা (রা:) বলেন, ‘আমি রাসুল (সা:) কে বলতে শুনেছি তিনি বলেন, চারটি রাতে কল্যাণের দরজা খুলে দেওয়া হয়।১ ঈদুল ফিতরের রাত ২. ঈদের আজহার ৩.শাবানের ১৫ তম রাত ৪. আরাফার রাত’। (তাফসীরে দুররে মানসুর ৭ম খ-, ৪০২ পৃষ্ঠা)

পবিত্র শবে বরাতে রাত্রে মহান আল্লাহ তায়ালা রিজিকের বরকত , মুসিবত থাকলে দূর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন । হজরত আলি (রা:) হতে বর্নিত রাসুল (সা:) বলেন, ‘যখন তোমাদের সামনে শাবান মাসের ১৫ই রাত্রির আগমন হয় তাহলে তোমরা এই মাসে অনেক অনেক ইবাদত কর রোজা রাখ, কারন এই রাত্রে আল্লাহ তায়ালা বিশেষ নজর দিয়ে থাকেন এবং বলে থাকেন কেউ কি আছো যে ক্ষমা চাচ্ছো তাকে আমি ক্ষমা করে দিব, যে রিজিক চাও তার রিজিকে বরকত দান করব, কেউ মুসিবতে থাকলে তার মুসিবত দূর করে দিব।’ (ইবনে মাজাহ-১৩৮৮, খ- ২, পৃ-১৬)

অসংখ্য বান্দাদের শবে বরাতের রাত্রে ক্ষমা করে দেওয়া হয়। হজরত আয়েশা (রা:) হতে বর্নিত এক রাত্রিতে আমি রাসুল(সা:) কে না পেয়ে খুজতে খুজতে জান্নাতুল বাকীতে পেলাম, এবং রাসুল(সা:) বললেন হে আয়শা তুমি কি জান? আজ ১৫ ই শাবানের রাত্রি এবং রাত্রিতে আল্লাহ তার বান্দাদের প্রতি আহব্বান করতে থাকেন এবং বলতে থাকেন যে,কেউ কি আছ যে আমার থেকে কিছু আশা কর, আমি আজকে তা প্রদান করিব এবং এই রাত্রিতে আল্লাহ তায়ালা বানু ক্বাল্ব গোত্রের বকরির লোম এর চেয়ে বেশি পরিমান গুনাহগার লোক কে ক্ষমা করে থাকেন….(তিরমিজি শরীফ, হাদিস নং ৭৩৯)
পবিত্র শাবান মাসের ১৫ তারিখের রাত্রে সকল বিষয় আল্লাহ তায়ালা সকল বিষয় চূড়ান্ত ফয়সালা করা হয়। তাফসীরে বাগভীতে উল্লেখ রয়েছে,‘শবে বরাতের রাতে সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা করেন এবং শবে কদরের রাতে তা সংশ্লিষ্ট দায়িত্ববান ফেরেশতাদের কাছে ন্যস্ত করেন’। (তাফসীরে বাগভী, খ–৭, পৃ-২২৮)
রাসুল (সা:) এ মাসে বেশি বেশি রোজা রাখতেন। হজরত সায়্যিদুনা ওসামা বিন যায়দ বলেন,“আমি দেখিছি আপনি যেভাবে শাবান মাসে রোজা রাখেন অন্য মাসে রোজা রাখেন না? রাসুল (সা:) ইরশাদ করেন রজব ও রমজান এর মধ্যবর্তী এ মাস রয়েছে। লোকেরা এটার থেকে লোকেরা উদাসীন এ মাসে মানুষের আমল সমূহ আল্লাহ তায়ালার কাছে নেয়া হয় আর আমি পছন্দ করি যে, আমার আমল এ অবস্থাতে উঠানো হোক যখন আমি রোযা অবস্থায় থাকি’। (সুনানে নাসায়ী, পৃ-৩৮৭ হাদীস নং-২৩৫৪)
সুতারং শাবান মাসের অর্ধ তারিখের রাত্রে ইবাদত বন্দেগীতে কাটাতে হবে এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য পরদিন রোজা রাখতে হবে এবং রোজা রাখলে সাওয়াব পাওয়া যাবে। হজরত আলী (রা:) থেকে বর্নিত রাসুল (সা:) বলেছেন, ‘অর্ধ শাবান যখন আসে তখন তোমরা ইবাদত বন্দেগীতে কাটাও এবং পরদিন রোজা রাখ’। (ইবনে মাজাহ-১৩৮৪)