সেনাবাহিনীকে উস্কানি দিয়ে এক-এগারো সৃষ্টির পায়তারা বিএনপির!
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ পুলিশ, র্যাব, বিডিআর ও সশস্ত্র বাহিনী সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সৌহার্দ্য দীর্ঘ দিনের। দেশের যে কোনো প্রয়োজন বা সংকটকালে তারা কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকে সঙ্গে নিয়ে একত্রে কাজ করে আসছে। বিশেষ করে বাংলাদেশর পুলিশ ও সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইন-শৃঙ্খলা রক্ষায় গৃহীত ব্যবস্থা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদান সর্বজনীন স্বীকৃত। কিন্তু স্বাধীনতা বিরোধী ও ক্ষমতালোভী চক্র নিজ স্বার্থে তাদেরকে কাজে লাগাতে না পেরে উস্কানি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি এমনকি আন্তঃবাহিনীর মাঝে বিদ্যমান সম্পর্ক নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে নিরন্তর।
অতি সম্প্রতি পুলিশ ও সেনাবাহিনীর দুটি ঘটনাকে অতি রঞ্জিত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে। সাধারণ ঘটনাকে কৌশলে এমন বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে যে পুলিশ ও সেনাবাহিনীর গঠন, বিন্যাস ও শৃঙ্খলা সম্পর্কে নূন্যতম ধারণা থাকলেও তাদের এমন মনগড়া কাহিনী বিশ্বাসযোগ্য বলে মনে করা কঠিন হবে।
অতি রঞ্জিত এমন একটি ঘটনায় দাবি করা হয়েছে রাজশাহীর মতিহার থানা পুলিশ ঘাটাইল সেনানিবাসের ওয়ার্কশপে কর্মরত একজন ওয়ারেন্ট অফিসারকে হেলমেট না পরার কারণে মারধর করে এবং সংবাদটির সাথে ২০১২ সালে রাজধানীর অগারগাঁওএ ট্রাফিক পুলিশের সাথে একজন সাংবাদিকের ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার ছবি ব্যবহার করা হয় যা গুগল এ সার্চ দিলেই পাওয়া যায়। জানা যায় সেনা সদস্যের সাথে বাক-বিতণ্ডা হলেও মারধরের ঘটনা ছিল অতিরঞ্জিত।
“সেনাবাহিনীর কর্মরত মেজরকে পিটিয়েছে ট্রাফিক পুলিশ”! শিরোনামে অপর একটি সংবাদও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল করা হয়। ঘটনার স্থান বগুড়ার হাইওয়ে। প্রচণ্ড ভিড়ে উল্টো দিক থেকে গাড়ি প্রবেশ করতে দিলে প্রতিবাদ করায় সেনাবাহিনীর ১৯তম ডিভিশনের মেজর মুনিরকে কর্তব্যরত ট্রাফিক পুলিশ থানায় নিয়ে মারধর করলে দুই বাহিনীর মাঝে উত্তেজনা বিরাজ করছে বলে একটি ফেসবুক পেজ এ পোষ্ট দিলে কিছু অখ্যাত নিউজ পোর্টাল সাংবাদিকতার নুন্যতম মানদণ্ড না মেনে কোন রকম যাচাই বাছাই ছাড়াই তাকে অতিরঞ্জিত ভাবে প্রকাশ করে।
দুটো ঘটনাই অপ্রত্যাশীত হলেও বিষয়টি স্বশস্ত্র বাহিনীর সাথে সম্পৃক্ত হওয়ায় অহরহ ঘটে থাকে এমন তুচ্ছ ও সাধারণ ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে বলে মনে করছেন অনেকে।
জানা যায়, ঘটনার পরপরই নিয়মতান্ত্রিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগের মাত্রা অনুযায়ী শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয় নিয়ে কোন উত্তেজনাও সৃষ্টি হয়নি।
অনুসন্ধানে আরো জানা যায় ভাইারাল হওয়া দুটো সংবাদেরই উৎস ছিল কিছু ফেসবুক পেজ। আর এসব ফেসবুক পেজ পরিচালনা করা হয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে। এর আগেও অনেকবার এমন অপপ্রচার চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিএনপি চেয়ারপার্সনের বিশেষ উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদী ২০১৫ সালে সেনাবাহিনীর প্রশিক্ষণের ছবি ও ভিডিও ফুটেজকে সরকার কর্তৃক বিরোধী মতাদর্শের সেনা সদস্যদের উপর নির্যাতনের চিত্র বলে প্রোপাগান্ডা চালিয়েছিলেন বলে প্রমাণ পাওয়া যায় তার ফেসবুক পেজ থেকেই।
মুলত: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে উস্কানী দিয়ে বারবার নিজেদের স্বার্থ হাসিলে ব্যার্থ হয়ে বিএনপি ও তার দোসররা এখন আন্তঃবাহিনীর মাঝে বিশেষ করে পুলিশ ও সেনাবাহিনীর মাঝে বিদ্যমান সুসম্পর্ক নষ্ট করার অপপ্রয়াস চালিয়ে দেশে অরাজকতা সুষ্টির মাধ্যমে ওয়ান ইলেভেনের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটানের চেষ্টায় উঠে পড়ে লেগেছে। তাই সকল বাহিনী ও জনসাধারণকে এই কুচক্রী মহলের অপপ্রচার থেকে সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করছেন সুশীল সমাজ। সূত্র: পদ্মাটাইমস











