,

আখাউড়ায়  দু’পক্ষের সংঘর্ষে আহত  কিশোরের মৃত্যু

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কামরুল মিয়া (১৮) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ  বৃহস্পতিবার   ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত কামরুল উপজেলার নূরপুর গ্রামের নরফু মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার  উপজেলার নূরপুর গ্রামের জজ মিয়া ও নান্নু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদের মধ্যে কামরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
সেখানে একদিন পর চিকিৎসাধীন অবস্হায় দুপুরে সে মারা যান। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার কামরুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল