,

বাঞ্ছারামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে খুন

news-image

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘গরুর ঘাস কাটা ও তা নিয়ে কথা কাটাকাটির মতো’ তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এক বৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।নিহত ব্যক্তির নাম গদু মিয়া (৭০)। তিনি উপজেলার ছলিমাবাদ ইউপির হায়দরনগর গ্রামের। নিহতের ছেলে মো.গিয়াসউদ্দিন জানান, ‘‘আজ (বৃহস্পতিবার)সকালে বাড়ির পাশে গরুর জন্য রাস্তার পাশের সরকারি ভূমির ঘাস কাটতে গেলে একই গ্রামের প্রভাবশালী জাকির হোসেন, কাউসার মিয়া,কবীর হোসেন,মো. নজিামউদ্দিন,মো. স্বপন মিয়া সহ কয়েকজন মিলে আমার আব্বাকে ঘাস কাটতে বাধা প্রদান করে।

আব্বা প্রতিবাদ করলে তারা সবাই মিলে আব্বার উপর দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পিটায়।সংজ্ঞাহীন অবস্থায় প্রথমে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে ও পরে ডাক্তারদের পরামর্শে ঢাকা নেয়ার পথে এম্বুলেন্সেই তিনি মারা যান।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে কাউকেই পাওয়া যায়নি।গদু মিয়াকে হত্যার দায়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলে নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে।এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল