,

নাসিরনগর বাজার ইজারা মুক্ত ঘোষনা করলেন এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলা সদরের প্রধান বাজার ইজারা মুক্ত ঘোষনা করেছেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বুধবার(২ মে‘)রাতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষনা দেয়া হয়। এছাড়াও তিনি বাজারের রাস্তাঘাটের উন্নয়নসহ গভীর নলকূপ স্থাপন,টয়লেট নির্মাণ,ড্রেন সংস্কার, ফায়ার সার্ভিসের সেবা নিশ্চিত করারও আশ্বাস দেন।

নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বাজার কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকি,ব্যবসায়ী হাজ্বী ওয়াজিল চৌধুরী,কাজল জ্যোতি দত্তসহ ব্যবসায়ী,রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এই প্রথমবারের মত নাসিরনগর বাজারকে ইজারামুক্ত করায় বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপিকে স্থানীয় ব্যবসায়ীগণ অভিনন্দন জানিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল