,

নাসিরনগরে নিখোঁজের ৩দিন পর মাদ্রাসা ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে নিখোঁজের ৩দিন পর রিয়া আক্তার(৮)নামে এক মাদ্রাসা ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার(২‘মে) দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামের শাহ আলমের ল্যাট্রিনের সেপটি ট্যাংকি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রতিবেশী শাহ আলম নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের আবদুল আজিজের মেয়ে ও ধরমন্ডল দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেনীর ছাত্রী রিয়া আক্তার গত সোমবার সন্ধ্যায় শবেই-বরাতের হালুয়া-রুটি বিতরণ করতে ঘর থেকে বের হয়। কিন্তু সে আর ঘরে ফিরে না আসায় স্বজনরা অনেক খোজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। পরদিন মঙ্গলবার রিয়ার চাচা আবুল বাসার এ ব্যাপারে নাসিরনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ বুধবার দুপুরে তাঁর বস্তাবন্দি লাশ দেখে স্থানীয় চকিদার পুলিশকে সংবাদ দেয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।

থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল