,

আখাউড়া  স্থলবন্দরে দুই দিন আমদানী-রফতানি বন্ধ 

news-image

বিশেষ প্রতিনিধি,  ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ও বুধবার টানা দুই দিন বন্ধ থাকবে  আমদানি রফতানির সকল কার্যক্রম।আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানান, মঙ্গলবার মে দিবস ও বুধবার শব-ই-বরাত উপলক্ষে বাংলাদেশ ও ভারতের আমদানি-রফতানি কারক অ্যাসোসিয়েশনসহ আমদানি-রফতানি বাণিজ্যে সম্পৃক্ত সংগঠন গুলো আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা শ্যামল কুমার জানান, প্রতি বছর মে দিবস ও পবিত্র শবে বরাতের সময় ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখে। তাই এই দুই দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার যথা রীতি কার্যক্রম চালু হবে। তবে দুই দেশে পার্সপোট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল