,

নাসিরনগরে নিখোঁজ কিশোরের লাশ নদী থেকে উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ৪ দিন পর বেমালিয়া নদী হতে এক কিশোরের লাশ উদ্ধার হয়েছে। রোববার বিকালে নদী থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করে।

নিহত কিশোরের নাম ইলিয়াছ (১৬)। সে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের খনকার বাড়ির মৃত ধন মিয়ার ছেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ইলিয়াস সরাইলে পানিশ্বর বাজারে রাজমিস্ত্রির কাজ করত। গত চারদিন যাবৎত অনেক খোঁজাখুজির পরও তার কোন খবর পাওয়া যায়নি। নদীর পাড়ে তার ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয় লোকজনের পক্ষ থেকে পরিবারকে খবর দিলে তার এসে লাশ সনাক্ত করে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, পরিবারের পক্ষ থেকে আগে আমাদের নিখোঁজের ব্যাপারে কেউ জানায়নি।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর শারিরিক সমস্যা ছিল বলে আমি জানতে পেরেছি। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল