,

ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : বজ্রপাতে সারা দেশে বাবা-ছেলেসহ ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত বজ্রপাতে তারা নিহত হন।

প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জ জেলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে সিরাজগঞ্জের কামারখন্দ, কাজীপুর ও শাহজাদপুর উপজেলায় পৃথক বজ্রপাতে এ প্রাণহানি ঘটে।

নিহতরা হলেন- কামারখন্দের পেস্তককুড়া গ্রামের কাদের হোসেন (৩৭), কাজীপুর উপজেলার ডিগ্রি তেকানী গ্রামের মৃত পরেশ মণ্ডলের ছেলে শামছুল মণ্ডল (৫৫) ও তার ছেলে আরমান (১৪), শাহজাদপুর উপজেলার ছয়আনিপাড়ার ফারুক হাসানের ছেলে নাবিল (১৭) ও একই মহল্লার রাশেদুল হাসানের ছেলে পলিং (১৭)। নাবিল ও পলিং শাহজাদপুর ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ধানকাটার সময় বজ্রপাতে আবদুর রহিম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীর মাইজদীতে বজ্রপাতে পিয়াল (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বশিরার দোকানের পাশে একটি খেলার মাঠে এ দুর্ঘটনা ঘটে। পিয়াল নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সোহেল রানার ছেলে।

নওগাঁর সাপাহারে বজ্রপাতে সোনাভান (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামীসহ আরও তিনজন আহত হয়েছেন। দুপুরে উপজেলার রামাশ্রম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় বজ্রপাতে জাফরুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

মাগুরা সদর উপজেলায় বজ্রপাতে শামীম হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার খামারবাড়ি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল