,

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন একটি গ্যাস কুপের খনন কাজের উদ্বোধন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন একটি গ্যাস কুপের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে কসবা পৌর এলাকার তারাপুর নামক স্থানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লি: কসবা-১ এর অনুসন্ধান কূপ প্রকল্পের আওতায় খনন কাজের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি। বাংলদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান আবুল মনসুর মো: ফয়েজউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন, কসবা উপজেলা চেয়ারম্যান এড. আনিসুল হক ভ্ইুয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, এড.রাশেদুল কাউছার ভূইয়া জীবন, কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

এই কূপ থেকে প্রাথমিকভাবে ৩শ বিসিএফ গ্যাস পাওয়ার সম্ভবনা রয়েছে। যার ব্যয় ধরা হয়েছে ৯০ থেকে ১শ কোটি টাকা। প্রায় সাড়ে চার থেকে পাঁচ একর জমির উপর এই কূপ খনন কাজ চলছে বলে কসবা-১ প্রকল্পের পরিচালক মিজানুর রহমান জানান।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল