,

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির মানববন্ধন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে জেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। বুধবার শহরের বৌ-বাজার এলাকায় আয়োজিত মানববন্ধনে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দী রয়েছেন। বক্তারা, বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে সকলের গ্রহনযোগ্য এবং অংশগ্রহনমূলক একটি নির্বাচনের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল