,

ব্রাহ্মণবাড়িয়ায় নদী থেকে মহিলার মস্তকবিহীন মরদেহ উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী থেকে অজ্ঞাত এক মহিলার মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরের নয়নপুর এলাকায় নদীর পাড় থেকে বস্তাবন্দী মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে নদীর পাড়ে বস্তাবন্দী অবস্থায় একটি ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি তদন্ত জিয়াউল হক জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। মস্তক বিহীন থাকায় তার পরিচয় সনাক্ত করা যাচ্ছে না। মরদেহটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল