,

নাসিরনগের কালবৈশাখীতে উড়ে গেছে বিদ্যালয়ের চাল 

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগরে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার আন্দাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। দূর্ঘটনা থেকে রক্ষা পেল শিক্ষক ও শিক্ষার্থীরা ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থী রয়েছে । বিদ্যালয়টিতে কোনো ভবন নির্মাণ না হওয়ায় টিনশেডের ঘরেই ক্লাস নেয়া হতো।

শিক্ষকরা জানান,আজ শনিবার দুপুরে কাল বৈশাখী ঝড়ে আন্দাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল উড়িয়ে নিয়ে যায়। ঝড় আরম্ভ হওয়ার আগেই ছাত্রছাত্রীসহ বিদ্যালয়ের শিক্ষকরা পাশের বাড়িতে আশ্রয় নেয়। তাই বড় ধরনের কোন দূর্ঘটনা ঘটেনি। ঝড়ে টিনের ঘরের চাল ২০০ গজ দূরে পাশের ধান ক্ষেতে উপড়ে পড়ে।এসময় বিদ্যালয়ের মূল্যবান কাগজপত্র,বই-খাতাসহ বিভিন্ন মালামাল ভিজে যায়।

এ ছাড়া বৈদ্যুতিক মিটার, খুঁটি, বিদ্যালয়ের আসবাব পত্রও ক্ষয়ক্ষতি হয়। স্কুল ঘরের চাল বিধ্বস্ত হওয়ায় আগামীকাল(রবিবার) থেকে শুরু হওয়া ১ম সাময়িক পরীক্ষা নিয়ে চরম বিপাকে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। স্কুলটিতে ২শ’ ৩১ জন শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। সংবাদ পেয়ে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝড়ে ক্ষতিগ্রস্থ বিদ্যালয়টি মেরামত ও নতুন ভবন নির্মাণের মধ্যদিয়ে দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল