,

নাসিরনগরে শানে রেসালত ও খতমে নবুয়ত মহা-সম্মেলন অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়েই নাসিরনগর কওমী উলামা পরিষদের উদ্যোগে শানে রেসালত ও খতমে নবুয়ত মহা-সম্মেলন সম্পন্ন হয়েছে। আর এ সম্মেলনে কাদিয়ানী সম্প্রদায়ের ঈমান আকীদা বিরোধী তৎপরতা বন্ধসহ সরকারীভাবে অমুসলিম ঘোষণা করার দাবী জানিয়েছেন উলামায়ে কেরামগন।
আজ শুক্রবার স্থানীয় হাফিজিয়া জামিয়া রমিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা চত্বরে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া‘র প্রিন্সিপাল মূফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে এস এম শহীদুল্লাহ‘র পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ মাদ্রাসায়ে নুরে মদিনার প্রিন্সিপাল আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামিয়া দারুল আরকামের মহা-পরিচালক শায়খ সাজিদুর রহমান,জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া‘র মুহাদ্দিস মাওলানা মূফতি আবদুর রহীম কাসেমী,দারুল আরকাম আল ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা মাজহারুল হক কাসেমী,উপজেলা কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ শামছুদ্দীন,সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সাত্তারসহ স্থানীয় আলেম ও উলামা মাশায়েখগণ ।


প্রধান অতিথির ভাষণে মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী বলেন,খতমে নবুওয়ত আকীদায় ফাটল ধরাতে বৃটিশরা ভন্ড গোলাম আহমদকে দিয়ে কাদিয়ানী সম্প্রদায়ের জন্ম দিয়েছে। আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে তারা দেশের সরল প্রাণ তৌহিদী জনতাকে ঈমান হারা করছে। কাদিয়ানরা রাসূল (সাঃ) কে শেষ নবী মানে না। যারা রাসূল (সাঃ) কে শেষ নবী স্বীকার করেনা ইসলামী শরীয়তে তারা কাফের। তাই সরকারীভাবে এদের অমুসলিম ঘোষণা করতে হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল