,

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের পদধারী চার নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সকালে তাদের অব্যাহতি দেয়া হয়।

এরা হলেন- উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ রাজ, সোহাদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক এবং আমিনুল ইসলাম হানিফ।

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এমদাদুল হক ছাত্রদলের মতাদর্শে বিশ্বাসী এবং বাকিরা বিবাহিত হওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, অব্যাহতি পাওয়া চার নেতার বিরুদ্ধে তথ্য গোপন করে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেয়েছি আমরা। তাই তাদেরকে অব্যাহতি দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল