,

ব্রাহ্মণবাড়িয়ায়  সম্মেলনকে সফল করার লক্ষ্যে গণ মিছিল ও সমাবেশ

news-image
নিজস্ব প্রতিনিধি : কওমী উলামা পরিষদের উদ্যোগে আগামী ২০ ই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শানে রেসালত (সাঃ) ও খতমে নবুয়ত মহা সম্মেলণকে সফল করার লক্ষ্যে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক সমাবেশ করে।
কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড, ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত সমাবেশে জামিয়া ইসরামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচীব আব্দুর রহিম কাশেমী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাসিরনগর কওমী উলামা পরিষদের সভাপতি মাওলানা মোঃ শামসুদ্দীন, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আব্দুল হান্নান প্রমূখ। এ সময় বক্তারা একটি মহলের বিরুদ্ধে সম্মেলনকে সামনে রেখে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম।
আমরা শান্তির পক্ষে। আমাদের যাতে অশান্তির পথে যেন ঠেলে দেয়া না হয় সেই আহ্বান জানিয়ে তারা শানে রেসালত (সাঃ) ও খতনে নবুয়ত মহা সম্মেলনকে সফলের লক্ষে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল