,

প্রায় পাঁচ ঘন্টা পর চালু হলো ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম সিলেট রেলপথ

news-image

স্টাফ রিপোর্টার : প্রায় পাঁচ ঘন্টা পর চালু হয়েছে চট্রগ্রামের সাথে ঢাকা ও সিলেটের রেলযোগাযোগ।  মঙ্গলবার বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়িতে চট্টগ্রাম অভিমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কান্তি দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্বারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ ঘন্টা চেষ্টা চালিয়ে রেললাইন এবং সিগনাল পয়েন্ট মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়।

ইমামবাড়ি রেলষ্টেশনের স্টেশন মাস্টার নুরুল হক জানান ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা ইসলাম সহ পূর্বাঞ্চল রেলপথের উর্দ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং উদ্বার কাজ তদারকী করেন।

রেলপথ মেরামত শেষে কসবা রেলষ্টেশনে আটকাপড়া ঢাকাগামী মহানগর গোধুলী কসবা রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল