,

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু-প্রতিবন্ধী কল্যাণ ডেক্স চালু

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ও প্রতিবন্ধী কল্যাণ ডেক্স চালু করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয়ে ডেক্সটি খোলা হয়। সোমবার বিকেলে এই ডেক্সটি উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মিজানুর রহমান।

এ সময় মিজানুর রহমান বলেন, প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়। কেউ যেন সমাজে পিছিয়ে না থাকে সে জন্য আমরা যথেষ্ট সচেতন। প্রতিবন্ধী ব্যক্তিদেরকে সেবা প্রদান করাই হল এই ডেক্সের মুল উদ্দেশ্য। প্রতিবন্ধীদের যে কোনো সমস্যা সমাধানে এই ডেক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি বলেন, প্রতিবন্ধীরা বোঝা নয়। আমাদের সংসার-সমাজ-দেশের অংশ। তাদের অবহেলা নয়, সহযোগিতা করতে হবে। তাদের সমস্যা সমাধানে আমাদেরই এগিয়ে আসতে হবে।ধনী ব্যক্তিদের প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
আরো পড়ুন :
http://www.amaderbrahmanbaria.org/bd/2018/04/16/320734/

এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর), সহকারী পুলিশ সুপার, জেলা বিশেষ শাখার সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, একটি কক্ষে প্রথম অবস্থায় ডেক্সটি চালু করা হয়েছে। একজন উপ-পরিদর্শক (এস আই) এই ডেক্সের দায়িত্বে থাকবেন। এখান থেকে শিশু ও প্রতিবন্ধীদের যাবতীয় সমস্যার আবেদনের প্রেক্ষিতে ৫ থেকে ৭ দিনের ভেতরে সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হবে।
আরো পড়ুন :

http://www.amaderbrahmanbaria.org/bd/2018/04/16/320738/

আমাদের লক্ষ্য একটিই সমাজে পিছিয়ে পড়া শিশু ও প্রতিবন্ধীদের সহযোগিতা করা বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর