,

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা,আটক ১

news-image
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেসরকারি টোবাকো কোম্পানির এক প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের সময় খোকন সূত্রধর নামে (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
সোমবার  দুপুরে উপজেলার পৌর শহরের লাল বাজার এলাকার জনতা ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে।আটক খোকন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রমেশ সূত্রধরের ছেলে।

পুলিশ ও স্হানীয়রা জানান, দুপুরে লাল বাজারের জনতা ব্যাংকে মানিক দেবনাথ নামে টোবাকোর এক প্রতিনিধি টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় মানিকের চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ঘিরে ফেলে টাকার ব্যাগসহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। এদিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, আটক যুবকের বিরুদ্ধে যথাথত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও তার সহযোগীদের গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল