,

আখাউড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের চাপায় আল জাবা (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার  দুপুর ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার-তন্তর বাস স্ট্যান্ডের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
ধরখার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সোবহান  বলেন, কুমিল্লা অভিমুখী মোটরসাইকেলটি ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী পণ্যবাহী ট্রাকটিকে অতিক্রম করার সময় চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক মারা যান। পরে খবর পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশ সদস্যরা ময়নাতদন্তের জন্য মরদেহটি নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল