,

টি-টোয়েন্টির শীর্ষে ফিরলো পাকিস্তান

news-image

নিউজিল্যান্ডের মাটিতে টি-২০ সিরিজ জিতে র‌্যাংকিংয়ের নাম্বার ওয়ান পজিশন পুনরুদ্ধার করেছে পাকিস্তান। রোববার (২৮ জানুয়ারি) তৃতীয় ও শেষ ম্যাচে ১৮ রানের জয় পায় সরফরাজ আহমেদের দল।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের মধুর প্রতিশোধই নিল সফরকারীরা। ঘরের মাটিতে ব্যাক-টু-ব্যাক ট্রফি জেতার ম্যাচে ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৩ করতে সমর্থ হয় কিউইরা। ওপেনার মার্টিন গাপটিল ৪৩ বলে ৫৯ রান করেন। টম ব্রুস ১৫ বলে ২২, রস টেইলর ১১ বলে ২৫ ও মিচেল স্যান্টনার ১২ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
পাকিস্তানের পাঁচ বোলারই উইকেটের দেখা পেয়েছেন। লেগস্পিনার শাদাব খান দু’টি ও একটি করে নেন মোহাম্মদ আমির, আমের ইয়ামিন, রুম্মন রাইস ও ফাহিম আশরাফ।

ছবি: সংগৃহীত

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভার শেষে স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৮১ রান তোলে পাকিস্তান। ওপেনার ফখর জামানের ব্যাট থেকে আসে ৪৬। আহমেদ শেহজাদ ১৯, বাবর আজম ১৮, সরফরাজ ২৯, উমর আমির ২১ রান করে আউট হন। হারিস সোহেল ১২ বলে ২০ ও আমের ইয়ামিন ৬ বল খেলে ১৫ রানে অপরাজিত থাকেন।

ম্যাচসেরা শাদাব খান ও সিরিজ সেরার পুরস্কার জেতেন মোহাম্মদ আমির।

নিউজিল্যান্ডকে টপকে টি-টোয়েন্টির শীর্ষস্থান দখল করেছে পাকিস্তান। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১২৬। কিউইদের সংগ্রহ ১২৩। ২ রেটিং পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানধারী ভারত। বাংলাদেশের (৭৬) অবস্থান দশম। টপ টেনের বাকিরা যথাক্রমে ইংল্যান্ড ১১৯, ওয়েস্ট ইন্ডিজ ১১৫, দক্ষিণ আফ্রিকা ১১২, অস্ট্রেলিয়া ১১১, শ্রীলঙ্কা ৮৮, আফগানিস্তান ৮৬।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট