সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপিকাকে হত্যার হুমকিদানকারীদের বিরুদ্ধে অ্যাকশনের দাবি শাবানার

news-image

বিনোদন ডেস্ক : মুক্তির তারিখ চূড়ান্ত। আগামী ২৫ জানুয়ারিই ভারতজুড়ে মুক্তি পাচ্ছে ‘পদ্মাবত’। তবু তা নিয়ে বিতর্ক থামছে না। কয়েক দিন আগে ফের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে ছবিটির পরিচালক সঞ্জয় লীলা বানসালি ও নায়িকা দীপিকা পাড়ুকোনকে।

এবার এর বিরুদ্ধে সোচ্চার হলেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। তাদের হত্যার হুমকিদানকারীদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনের দাবি জানালেন তিনি।

ছবিটি তৈরির শুরু থেকেই এর ঘোর বিরোধিতা করে আসছেন রাজপুতরা। এর শুটিং সেটে ভাঙচুর চালিয়েছেন। লাঞ্ছিত করেছেন বানসালিকে। হত্যার হুমকি দিয়েছেন দীপিকাকে। হল ভেঙে ফেলার হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, মুক্তি দিলে শত শত রাজপুত নারী আগুনে আত্মাহুতি দেবেন বলেও হুশিয়ারি দিয়েছেন।

তা সত্ত্বেও তাদের রক্তচক্ষু উপেক্ষা করে পদ্মাবত মুক্তির আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট। অবশ্য এর আগে সেন্সর বোর্ডকে ছবিটির কয়েকটি দৃশ্যের ওপর কাঁচি চালানোর নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

সুপ্রিমকোর্টের এমন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে এক টুইটবার্তায় শাবানা লিখেছেন- ‘২৫ জানুয়ারি বহুল বিতর্কিত ছবিটি মুক্তি দিতে অনুমতি দেয়াঢ আদালতকে সম্মান জানাচ্ছি। আমি মনে করি, দুই শিল্পীকে (বানসালি ও দীপিকা) যারা জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিলেই ইস্যুটি পুরোপুরি সমাধান হয়ে যাবে।’

পদ্মাবতীকে দেবী বলে মনে করেন রাজপুতরা। ঐতিহ্যগতভাবে তার উপাসনা করে আসছেন তারা। এ নিয়ে ছবি তৈরিতে তাদের আত্মমর্যাদাহানি ঘটবে বলে মনে করেন রাজপুতরা।

‘পদ্মাবত’ ছবিটিতে দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করছেন রণবীর সিং ও শহীদ কাপুর। এতে আলাউদ্দিন খিলজি ও রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় দেখা যাবে তাদের। টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা