,

এমসিসির আজীবন সদস্য হলেন রাজ্জাক

news-image

স্পোর্টস ডেস্ক : মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্য হলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। ক্রিকেটের কিংবদন্তি তারকাদের আজীবন সদস্য হিসেবে তালিকাভুক্ত করে থাকে এমসিসি।

যদিও রাজ্জাকের ক্যারিয়ার খুব একটা বড় ছিল না। তার পরেও ব্যাট-বলের দারুণ পারফর্মেন্সে ক্রিকেটবিশ্ব দাপিয়ে বেড়িয়েছেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতাতে ২০০৯ সালে পাকিস্তানের হয়ে অসাধারণ পারফর্মেন্স দেখান এই খেলোয়াড়।

তার ক্যারিয়ার ঘেঁটে দেখা যায়, দুইশ ৬৫টি ওয়ানডে এবং ৪৬টি টেস্ট খেলেছেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে ২০১৬ সালে অবসরে যান তিনি।

সব ধরনের ফরম্যাটে সর্বমোট সাত হাজার চারশ ১৯ রান করেন তিনি। এছাড়া তিনশ ৮৯ উইকেট নেন। অসাধারণ ক্যারিয়ারের ছোট এক স্বীকৃতি পেলেন পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার।

পাকিস্তানের সাবেক তিন ক্রিকেটার এমসিসি ক্লাবের আজীবন সদস্য হয়েছেন।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট