সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফি কমলো জন্ম ও মৃত্যু নিবন্ধনের

news-image

প্রতিবেদক : জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি কমিয়েছে সরকার। সোমবার নিবন্ধন ফি কমিয়ে পুনঃনির্ধারণ করে স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সরকার সর্বশেষ চলতি বছরের ২ মার্চ ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা, ২০১৭’ জারি করে। সেখানে জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি নির্ধারণ করে দেয়া হয়। সেই বিধিমালার ক্ষমতা বলেই এখন ফি পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়মেও আগের মত জন্ম বা মৃত্যুর ৪৫ দিন পর্যন্ত জন্ম বা মৃত্যু নিবন্ধন সনদ নিতে কোনো ফি দিতে হবে না। বিদেশে অবস্থানকারী বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে আগে এ ফি ছিল ২ মার্কিন ডলার, এখন তা কমিয়ে এক ডলার করা হয়েছে। জন্ম বা মৃত্যুর ৪৫ দিনের পর থেকে ৫ বছর পর্যন্ত কোনো ব্যক্তির জন্ম বা মৃত্যু নিবন্ধন ফি ২৫ টাকা। আগে এই ফি ছিল ১০০ টাকা। বিদেশে আগে এ ফি ছিল ৪ ডলার, এখন এক ডলার।

এছাড়া জন্ম বা মৃত্যুর ৫ বছর পর যেকোনো সময় পর্যন্ত ব্যক্তির জন্ম বা মৃত্যুর নিবন্ধন ফি ৫০ টাকা। আগে ১০ বছর পর্যন্ত এই ফি ছিল ২০০ টাকা। আগে জন্ম বা মৃত্যুর ১০ বছরের পর থেকে নিবন্ধন ফি ছিল ৫০০ টাকা।

এখন এটা নেই। বিদেশে এক্ষেত্রে ফি ছিল ১০ ডলার। জন্মতারিখ সংশোধনের জন্য আবেদন ফি এখন ১০০ টাকা। জন্মতারিখ ছাড়া নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা ইত্যাদি অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন ফি ৫০ টাকা। বিদেশের ক্ষেত্রে জন্মতারিখ সংশোধনে ২ ডলার ও অন্যান্য তথ্য সংশোধনে ফি এক ডলার। আগে যেকোনো তথ্য সংশোধন ফি ছিল ৫০০ টাকা। বিদেশে এই ফি ছিল ১০ ডলার।

বর্তমানে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মূল সনদ বা তথ্য সংশোধনে পর সনদের কপি সরবরাহে কোনো ফি দিতে হবে না। আগে এক্ষেত্রে ১০০ টাকা ফি দিতে হত। বিদেশে এই ফি ছিল ২ ডলার। বাংলা ও ইংরেজি সনদের নকল সরবরাহে আগে ১০০ টাকা লাগলেও এখন লাগবে ৫০ টাকা। বিদেশে আগে এই ফি ছিল ২ ডলার, যা এখন এক ডলার। সূত্র: আরটিভি

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা