,

উড়ন্ত উড়োজাহাজে সিগারেট ধরালেন যাত্রী

news-image

অনলাইন ডেস্ক : উড়ন্ত উড়োজাহাজে দিয়াশলাইসহ জলন্ত সিগারেট নিয়ে ধরা পড়েছেন আব্দুর রহমান (৫০) নামে মালয়েশিয়াগামী এক যাত্রী। একটি প্রাইভেট এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে।

আটক আব্দুর রহমান সিলেটের গোয়াইনঘাট থানার পাচপাড়া গ্রামের আরমান আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে একজন যাত্রী বলেন, উড়োজাহাজের পেছনের অংশে দু’টি টয়লেটের একটি থেকে সিগারেটের হালকা ধোঁয়া আর গন্ধ নাকে আসার সঙ্গে সঙ্গে আঁতক ছড়িয়ে পড়ে। এরপর তো হৈচৈ শুরু হয়।

তবে কেবিন ক্রুদের তাৎক্ষণিক সতর্কতায় দিয়াশলাইসহ জলন্ত সিগারেট নিয়ে ধরা পড়েন আব্দুর রহমান নামে ওই যাত্রী।

জানা যায়, আব্দুর রহমান সিগারেটের প্যাকেট ও দিয়াশলাই সঙ্গে নিয়েই বিমানবন্দরে প্রবেশ করেন। সেটি তার পকেটেই ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ থেকে শুরু করে সব স্তরের নিরাপত্তা তল্লাশির মুখে পড়েন তিনি। তারপরও তার পকেটে দিয়াশলাই ও সিগারেট রয়ে যায়।

কর্তব্যরত একজন সিনিয়র পার্সার জানান, এটা যে নিরাপত্তার জন্যে কত বড় হুমকি তা বলে বোঝানো যাবে না।

বিষয়টি আমরা ককপিটে জানিয়েছি। ক্যাপ্টেনের নির্দেশে ওই যাত্রীর পাসপোর্ট আমরা জব্দ করেছি। উড়োজাহাজ অবতরণের পর ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট