,

কম্বোডিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

news-image

তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্বোডিয়ায় পৌঁছালে বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২ টায় নমপেন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
এ সময় কম্বোডিয়ার নারী বিষয়ক মন্ত্রী ইং কান্থা পাভি, পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট ইতা সোফিয়া, বাংলাদেশে কম্বোডিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত পিচকুন পানহা ও থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও কম্বোডিয়ায় অ্যাক্রেডিটেড রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান।
প্রধানমন্ত্রী বিমান থেকে নামলে একটি কম্বোডিয়ান শিশু তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। এ সময় নমপেনে বসবাসকারী বাংলাদেশিরা তাকে বাংলাদেশি পতাকা নেড়ে অভিবাদন জানায়।
অভ্যর্থনা শেষে একটি মোটর শোভাযাত্রায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হোটেল সফিটেলে নিয়ে যাওয়া হয়, কম্বোডিয়া সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিমানবন্দর থেকে নগরীর সড়কগুলো বাংলাদেশ ও কম্বোডিয়ার পতাকা ও দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আকর্ষণীয় করে সাজানো হয়েছে।
বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী নমপেনে কম্বোডিয়ার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন। তিনি এ সময় কম্বোডিয়ার সাবেক রাজা নরডম সিহাহনুকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এর আগে দুই নেতা একান্ত বৈঠক করবেন।
সরকারী সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কম্বোডিয়া সফরে দুই দেশের মধ্যে ১১টিরও বেশি ইন্সট্রুমেন্ট, দু’টি চুক্তি এবং নয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এসময় ঢাকা ও নমপেন এর দু’টি গুরুত্বপূর্ণ সড়ক দু’দেশের জাতির পিতার নামে নামকরণ করার কথা ঘোষণা করা হবে। ।
সফর শেষে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে অন্যান্যের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধুর কনিষ্ট কন্যা শেখ রেহানা, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি প্রকল্পের প্রধান সমন্বয় মো. আবুল কালাম আজাদ, পররাষ্ট্র সচিব এম. শহীদুল হক ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

সূত্র: বাসস

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট