,

জাল বাইচ উৎসব

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : প্রতিবছরের মতো আনন্দঘন পরিবেশে সোমবার উপজেলার আঠাউরী বিলে ভাটিবাংলার ঐতিহ্যবাহী দিনব্যাপী বার্ষিক জাল বাইচ অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবের আয়োজন করে উপজেলার ধীবর সমবায় সমিতি।
এ জাল বাইচে শত শত জেলে জাল নিয়ে অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল বেড় জাল, ঠেলা জাল, বাদাই জাল, লাঠি জাল, টানা জালসহ মাছ ধরার নানা সরঞ্জাম। বিলপাড়ে সমবেত হওয়ার পর একসাথে বিলে নেমে মাছ ধরার আনন্দ উৎসবেমেতে উঠেন তারা।
সরেজমিন দেখা যায়, বিল থেকে বর্ষার পানি প্রায় নিঃশেষ হবার পথে। মূল বিল, খালে কিছু অবশিষ্ট পানি রয়েছে। উৎসব প্রিয় জেলেরা যোগ দিয়েছেন জাল বাইচে। মাছ পাওয়া না পাওয়া তাদের কাছে বড় কথা নয়, ব্যতিক্রমী এ উৎসবে যোগ দিয়ে আনন্দ উপভোগই যেন তাদের কাছে মুখ্য। তবে আগের মতো দেশিয় মাছ এখন পাওয়া যায় না এমন অভিযোগ করলেন অনেকে। বহু বছর ধরে চলে আসা এ ঐতিহ্য ধরে রাখতে চান স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকজন।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল