,

আশুগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্বার

news-image

আশুগঞ্জ প্রতিনিধি : রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ৩০ বছর বয়সী এক যুবতীর লাশ উদ্ধার করে করেছে রেলওয়ে পুলিশ।

সোমবার ঢাকা-চট্টগ্রাম রেলরুটের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ষ্টেশনের পুর্ব পাশে ২৪ নং সেতুর নিকট থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শিদের ধারনা এই যুবতীকে হত্যা করে ঘটনাটি আড়াল করার জন্য লাশ রেল লাইিনের পাশে ফেলে যেতে পারে।লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এব্যাপারে আশুগঞ্জ ষ্টেশন মাষ্টার মোঃ নুর নবী জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে লাইন চেক করতে গিয়ে রেলওয়ে পূর্ত বিভাগের লোকজন ষ্টেশনের পুর্ব পাশে ২৪ নং সেতুর কাছে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে তাকে জানায়। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করলে তারা লাশ উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোঃ সানাউল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত তরুনীর আনুমানিক বয়স ৩০, পরনে ছিল সালোয়ার কামিজ ও কালো বোখরা। মাথা থেতলানো ও হাতে আঘাতের দাগ রয়েছে। এখনো তার কোন পরিচয় পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল