,

নাসিরনগরে অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে বিনামূল্যে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : নাসিরনগরে অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে বিনামূলে ধানের বীজ প্রদান করা হয়েছে। আজ রবিবার বিকালে নাসিরনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় চত্বরে হারবেষ্ট প্লাস ও পি.জি.ইউ.কে‘র সহযোগিতায় উপকার ভোগী মহিলাদের মধ্যে ধানের বীজ বিতরণ করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা সুলতানা, পি.জি.ইউ.কে‘র নিবার্হী পরিচালক আ.স.ম.আমানুল হাসান তৈমুর,ইউপি সদস্য আজদু মিয়া,জানু মেম্বার,হারিস মেম্বার।

অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিজিডি‘র উপকার ভোগী নাসিরনগর সদর ও ভলাকুট ইউনিয়নের ২‘শ জন অসহায় ও দুস্থ মহিলাদের প্রত্যেকে ৩ কেজি করে জিংক সমৃদ্ধ ব্রি-ধান-৬২ ও ৭৪ এর বীজ প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা জানান,উপজেলার প্রতিটি ইউনিয়নের ভিজিডি‘র উপকার ভোগী অসহায় ও দুস্থ মহিলাদের মধ্যে জিংক সমৃদ্ধ ব্রি-ধান বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

 

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল