,

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়মীলীগ নেএী খুনের ঘটনায় গ্রেফতার ২

news-image
তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আওয়ামীলীগ নেএী  স্বপ্না আক্তার হত্যার ঘটনায় সাঈদ (৩৫) ও আবু জাহের (৩২) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে তাদের গ্রেফতার করা হলেও রোববার দুপুরে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতার সাঈদ নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামের ধন মিয়ার ছেলে ও আবু জাহের একই ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের আবুল কালামের ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্তরঞ্জন পাল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আবু জাহেরকে নবীনগরের জিনোদপুর ইউনিয়নের জিনোদপুর গ্রাম ও সাঈদকে চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গত বুধবার (২২ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা স্বপ্না আক্তারকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় ওইদিন মধ্যরাতে স্বপ্নার ভাই আমির হোসেন ৭ জনের নামে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর নামে এক সিএনজি চালিত অটোরিকশার চালককে আটক করে পুলিশ।তাকে শুক্রবার আদালতের মর্ধ্যমে

জেলহাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল