,

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীকে জেলে দিলেন স্ত্রী!

news-image

বিশেষ প্রতিনিধি : মাদকাসক্ত হয়ে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করার অভিযোগে মোঃ হানিফ (৩৭) নামে এক যুবক কে থানায় অভিযোগ দিয়ে জেল হাজতে পাঠালেন স্ত্রী।

জানা যায়, নির্যাতনের শিকার গৃহবধূ লাকী বেগম(২৫) বাদী হয়ে থানায় অভিযোগ করলে তদন্ত স্বাপেক্ষে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে গতকাল শুক্রবার আদালতের মার্ধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া থানার (ওসি) মোশারফ হোসেন তরফদার। তিনি আরও জানান, অভিযুক্ত যুবক মোঃ হানিফ উপজেলার ছোট কুড়িপাইকা গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র। তাদের দূটি পুত্র সন্তান রয়েছে।

এদিকে উপজেলার গাজীর বাজার আবদূল্লাহ পুরের ফল ব্যবসায়ী মো: আবু কালামের কন্যা লাকী বেগম জানান, বিয়ের পর থেকেই ইয়াবা সেবন করে যৌতুকের দাবিতে আমার উপর অমানুষিক নির্যাতন করেছে তার বন্ধুবান্ধব নিয়ে আমার সামনে ইয়াবা সেবন করেছে, দূটি নিষ্পাপ শিশুর কথা ভেবে মূখ বুঝে অনেক নির্যাতন সহ্য করেছি এখন আর সহ্য করতে পারি না হানিফের নির্যাতন এতটা ভয়ঙ্কর হয়েছে তার সাথে সংসার করা সম্ভব না। সে পুরোপুরি মাদকাসক্ত হয়ে পড়েছ। তাঁর কাছে আমার জীবনের কোন নিরাপওা নাই।

লাকী বেগমের ভাই মোঃ এরশাদ মিয়া বলেন দূটি মাছুম বাচ্ছার ভবিষ্যতের কথা চিন্তা করে আমরাও চেষ্টা করেছি সংসারটি টিকিয়ে রাখতে কিন্তু মাদকাসক্ত হানিফের যৌতুকের দাবিতে নির্যাতনের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে আমার বোন নির্যাতনের মূখে বার বার বাপের বাড়িতে ফেরত এসেছে। এলাকার সরদার মাতব্বরদের মাধ্যমে একাধিক বার বিচার সালিশি করেও কোন সমাধান পায়নি।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল