,

বিএনপি না এলেও নির্বাচন হবে, সংবিধান পরিবর্তন  করা হবেনা-আইনমন্ত্রী 

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক নির্বাচন প্রসঙ্গে বলেছেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি না এলেও নির্বাচন হবে। বিএনপির জন্য সংবিধান পরিবর্তন করা হবে না।

আজ শুক্রবার  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেহারী ইউনিয়নের পুরকুইল গাউছিয়া হাবীবিয়া দরবার শরীফ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত হাইকোর্ট ও সুপ্রীম কোর্ট থেকে ১৬৭ বার সময় নেয়ার পর খালেদা জিয়ার মামলার কাজ শুরু হয়েছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ন্যায় বিচার বানানই জানেন না। তিনি ন্যায় বিচার এবং নাই বিচারের পার্থক্যও বুঝেন না। ২১ বছর ক্ষমতায় থেকেও তিনি (খালেদা জিয়া) জাতির জনক বঙ্গবন্ধু হত্যার বিচার করেননি। উনি তো উনার স্বামী হত্যার বিচারও করেননি।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার আমলে ২১শে আগস্ট গ্রেনেড হামলাসহ সারাদেশের ৬৩ জেলায় বোমা হামলা হয়েছিল। এসব ঘটনার কোনোটিরই বিচার হয়নি।

মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, কসবা পৌরসভার মেয়র এমরানুর রহমান জুয়েল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ভূইয়া ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম.এ.জি হাক্কানি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল