সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যৌন হয়রানি : ব্রাজিলিয়ান তারকা রবিনহোর ৯ বছরের কারাদণ্ড

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলিয়ান তারকা রবিনহোকে যৌন হয়রানির দায়ে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন মিলানের আদালত। ইতালির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনসা’র (এএনএসএ) বরাত দিয়ে এমন খবরই প্রকাশ পেয়েছে।

জানা যায়, ২০১৩ সালের ২২ জানুয়ারি মিলানিস নাইট ক্লাবে ২২ বছর বয়সী এক নারীকে সংঘবদ্ধভাবে লাঞ্ছিত করার অভিযোগে ছয় অপরাধীকে দোষী সাব্যস্ত করা হয়। তাদের মধ্যে একজন সাবেক এই এসি মিলান তারকা। এছাড়া, ধর্ষণের শিকার ভুক্তভোগীকে ৬০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ারও আদেশ দিয়েছেন আদালত।

তবে নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম পেজে একটি বিবৃতি দিয়ে ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন রবিনহো। বিবৃতির ভাষ্য, ‘ফরোয়ার্ড রবিনহোকে ঘিরে যে খবর প্রকাশিত হয়েছে, যেটি কয়েক বছর আগে ঘটেছে, আমরা তার ব্যাখ্যা দিতে চাই। সে (রবিনহো) ইতোমধ্যেই এই অভিযোগের বিরুদ্ধে নিজেকে নির্দোষ দাবি করেছে, নিশ্চয়তা দিচ্ছে যে এই ঘটনার সঙ্গে সে সম্পৃক্ত নয়। ’

মিলানের হয়ে ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত খেলা রবিনহো বর্তমানে স্বদেশী ক্লাব অ্যাতলেতিকো মিনেইরোতে খেলছেন। গত জানুয়ারিতে ব্রাজিলের জার্সিতে কলম্বিয়ার বিপক্ষে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা