,

নবীনগরে ধানি জমিতে যুবকের গলিত লাশ উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বিকেলে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের সোহাতা গ্রামের একটি কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ।

স্হানীয় ও পুলিশ জানায়, বুধবার বিকেলে উপজেলার সোহাতা গ্রামে ধানি জমিতে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। তার পরনে প্যান্ট-শার্ট পড়া ছিল।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আসলাম শিকদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল