,

আশুগঞ্জে মহাসড়কে ডাকাতিসহ দুটি হত্যাকান্ডে জড়িত ৫ ডাকাত গ্রেপ্তার : লুষ্ঠিত মালামাল উদ্ধার

news-image

সন্তোষ চন্দ্র সূত্রধর, আশুগঞ্জ : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুটি স্থানে ডাকাতিসহ দুই হত্যাকান্ডের ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ নভোম্বর) রাত থেকে বুধবার (২২ নভেম্বর) ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠন করা বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির আশুগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হল, আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের আব্দুর রহমান মিয়ার ছেলে আব্দুল হক, সুলেমান মিয়ার ছেলে আবু তালেব সুমন, বাদল মিয়ার ছেলে সাইফুল ইসলাম, জেলার সরাইল উপজেলার কালিকচ্চ এলাকার লক্কু মিয়ার ছেলে জাকির হোসেন, শাহজাহান মিয়ার ছেলে আলমগীর হোসেন। গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ১৩ নভেম্বর দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুপুর এলাকা থেকে একটি পিকআপ ভ্যান ছিনতাই করে বাহাদুরপুর-তালশহর আঞ্চলিক সড়কে ডাকাতরা একটি পিকআপ ভ্যানে থাকা ৭০ পিছ প্লাষ্টিকের চৌকাঠ দরজা লুট করে নিয়ে যায়। এসময় গাড়িতে থাকা দেওয়ান এন্টার প্রাইজের ম্যানেজার কামাল আহাম্মেদকে হত্যা করে ডাকাতরা। এদিকে ১৮ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলা এলাকা থেকে ডাকাতরা একটি মাছ বোঝাই ট্রাক লুট করে নিয়ে যায়। এসময় মাছের মালিক রফিক মিয়াকে ছুড়িকাঘাত করে হত্যা করে ডাকাতরা। এসব ঘটনায় জড়িত থাকার অপরাধে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রাম থেকে আবু তালেব সুমনকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ আরো ৪ জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্যমতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ নভেম্বর দিবাগত রাতে আশুগঞ্জ থেকে লুট হওয়া ৭২ পিছ চৌকাঠ দড়জা ও ১৮ নভেম্বর সরাইল থেকে লুট হওয়া মাছবিক্রির ১ লাখ ৪ হাজার ৬৯৫ টাকা উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার সরাইল সার্কেল মো. মনিরুজ্জামান ফকির জানান, লুট হওয়া সকল মালামালসহ দুটি ঘটনায় সরাসরি জড়িত ৫ জনকে গ্রেপ্তার ও লুণ্ঠিত করা মালামাল উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের সাথে জড়িত আরো যারা আাছে তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল